বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গোয়ালন্দে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১২০ বার পঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রাজবাড়ীর গোয়ালন্দে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ইউ আর সির সভা কক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. আসাদুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, নাসরিন নাহার, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, আব্দুল লতিফ মিয়া, প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, মতিয়ার রহমান, মন্জুয়ারা কাদেরী, প্রাক্তন প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, মজিবুর রহমান আলাউদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি।
আরও উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক, শিক্ষিকাসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




















