ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে ড. আসাদুজ্জামান রিপন

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৭৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এর ১৮ মিনিট বেশি সময় নেওয়া যাবে না।

বিএনপি সেই সময় দেবে না। গণপরিষদের নির্বাচনের দাবি তুলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিলম্বত করা যাবে না। অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস সরকারের প্রধান হিসেবে বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তাকে শপথ রক্ষা করতে হবে। সংসদের নির্বাচন সবার আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন করা যাবে না।

ডঃ আসাদুজ্জামান রিপন আরো বলেছেন, বিগত ১৬ বছরে জনগণ ভোট দিতে পারে নাই এই ১৬ বছরে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছে যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ কিন্তু এই জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ১৬০ জনের অধিক সংসদ সদস্য বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এটা গনতন্ত্র না। এই গণতন্ত্র বিএনপি বিশ্বাস করে না, দখলবাজিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া দখলবাজিকে প্রশ্রয় দেন না। জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিলম্বিত করতে কারা চায় সেটা আপনাদের চিনতে হবে।

ফরিদপুর শহরের মেমোরিয়াল হলে শুক্রবার বেলা ১১ টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ শামা ওবায়দুল ইসলাম রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় কৃষক দলের সহ- সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড আসলাম মিয়া, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদারেস আলী ঈসা প্রমুখ।

ট্যাগস :

১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে ড. আসাদুজ্জামান রিপন

আপডেট সময় : ০৫:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫