কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেফতার
- আপডেট সময় : ১০:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৭৬ বার পঠিত

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভুরুঙ্গামারী সদরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।



















