ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি তুলতে না দেয়ায় ঘের ও জমির মালিকদের মানববন্ধন 

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৮৪ বার পঠিত

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি তুলতে না দেয়ায় প্রায় ৬ হাজার বিঘা জমির প্রায় দেড় -দু হাজার ঘের ও জমির মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিপক্ষ ইউনুছ মোল্লাদের বিরুদ্ধে বুধবার বেলা ১১ টায় উপজেলার চক বিষ্ণুপুর ঘের সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘের মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা মিথুন।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, মকবুল হোসেন, এনামুল হক, উজ্জ্বল  গাজী, আবু তালেব গাইন,ইসরাফিল হোসেন, শাহাবুদ্দিন গাইন, সেলিম গাইনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, প্রতিপক্ষ ইউনুছ মোল্যা ও তার দোসররা তাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।
তা না হলে ঘেরে কোন পানি তুলতে দেয়া হবে না। উপায়ান্তর না দেখে তারা ১ লাখ টাকা সবার কাছ থেকে তুলে দিয়েছেন। তাতেও সে সন্তোষ্ট না হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এ মৌজায় পানি সরবরাহের জন্য থাকা স্লুইসগেটের মুখ কপোতাক্ষ নদ খননের সময় আটকা থাকে। এ কারণে দীর্ঘদিন ৩ বছর যাবৎ কোন পানি উঠেনি। ফলে বর্তমানে জমি ও ঘের মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী নিয়ে পুলিশের ভয়ভীতি ও নেতাকর নেতাদের ভয়ভীতি দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা আদায় করায় চাঁদাবাজ “ইউনুসের” হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইউনিয়নবাসীর এ মানববন্ধন। 

এ বিষয়ে জানতে চাইলে,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কোন সুযোগ নেই। যদি কেউ এ কাজ করে তাহলে ৪৮ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় চিংড়ী ঘেরে পানি তুলতে না দেয়ায় ঘের ও জমির মালিকদের মানববন্ধন 

আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫