ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরির অভিযোগ

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৯৯ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর এলাকার নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তি এবং মন্দিরের বিভিন্ন সরঞ্জামাদি চুরির অভিযোগ উঠেছে। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে মন্দিরের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মন্দিরের সেবায়েত সোমবার সকালে পূজা দিতে আসেন। মন্দিরের মূল ফটকে প্রবেশ করতেই তারা দেখতে পান কলাপসিবল গেট ও মন্দিরের স্টিলের গেটের তালা ভাঙা। মন্দিরের মূর্তিসহ দামি অনেক জিনিস নেই। পরে বিষয়টি মন্দিরের কমিটি ও পুলিশকে জানানো হয়।

মন্দিরের পুরোহিত মালতি রানী জানান,সোমবার সকালে তিনি নিয়মিত মন্দির পরিষ্কারের জন্য মন্দিরে এলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। তালা ভাঙা ছিল এবং রাধা কৃষ্ণের মূর্তি, গোপালের পিতলের মূর্তি ও আসবাবপত্র অনুপস্থিত ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিকে জানানো হয়।

মন্দিরের কমিটির সভাপতি গৌর মালো বলেন, সকালে ঘুমিয়েছিলাম। সকাল আটটার দিকে কয়েকজন জানান মন্দিরে চুরি হয়েছে। মন্দিরে এসে দেখি রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি,১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেক সহ পুজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম উধাও হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘মন্দিরে কেউ থাকে না, সে সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।’

এদিকে মন্দিরে চুরির খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা। দুপুরের পর পর পরিদর্শনে যান বাংলাদেশ হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল,সদস্য সচিব উৎপল মণ্ডলসহ বাংলাদেশ হিন্দু পরিষদের নেতারা।

বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য সচিব
উৎপল মন্ডল বলেন, ‘চোর মন্দির থেকে রাধা কৃষ্ণের পিতলের মূর্তি,গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেক সহ পুজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান,চোরেরা দুটি তালা ভেঙে মন্দিরের জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। মন্দির কমিটি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে এবং চুরি যাওয়া মূর্তি ও আসবাবপত্র উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরির অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫