সংবাদ শিরোনাম ::
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস আটক
রুবেল রানা- সালথা(ফরিদপুর):
- আপডেট সময় : ০৯:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২১২ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি বহরে হামলা মামলায় সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন -সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কে আটক করেছে সালথা থানা পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মৃত নাজিমুদ্দিন মাতুব্বরের ছেলে।
সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


















