ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার 

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৪৮ বার পঠিত

 কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে হিরারভিটা সাতকুড়ার পাড় বটেরতল এলাকায়, ধানক্ষেতে ক্ষতবিক্ষত যুবকের মরদহ পাওয়া গেছে। যুবকের নাম মো. বেলাল হোসেন (২৫)। তিনি ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের,খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে। পেশায় ছিলেন একজন অটোচালক। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে। পরে  পুলিশে খবর দিলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  নিহতের শরীরে আঘাতের ক্ষতবিক্ষত চিহ্ন পাওয়া গেছে। তবে তার অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান,“মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। 

স্থানীয়দের দাবি দ্রুত অপরাধীকে গ্রেফতার করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।তবে এরই মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের দ্রুত  শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :

নাগেশ্বরীতে ধান ক্ষেতে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৫:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫