সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী’র স্থানীয় দৈনিক মাতৃকন্ঠের সম্পাদককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি :
- আপডেট সময় : ১০:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৭১ বার পঠিত

আওয়ামীলীগের মুখপাত্র স্থানীয় দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন,স্থানীয় দৈনিক মাতৃকন্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন তিনি এজন ফ্যসিষ্ট হাসিনার দালাল ছিলেন। তিনি একাধিকবার জাতিসংঘে খুনি হাসিনার সফর সঙ্গী ছিলেন। সে তার পত্রিকায় সব সময় পক্ষপাতিত্ব মূলক সংবাদ প্রকাশ করেছেন।
যে কারণে তার পত্রিকার নিবন্ধন ও ডিএফপি বাতিলসহ তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।



















