ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শেরপুরের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ইদ্রিস মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৪:৫৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৩৪ বার পঠিত

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ (১২ এপ্রিল)। ২০২১ সালের এই
দিনে রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বস ত্যাগ করেন।

শেরপুর তথা ময়মনসিংহ বিভাগের বৃহত্তর শিল্পগোষ্ঠী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা ইদ্রিস মিয়া একাধারে শেরপুরের শিল্পপতি,শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক ছিলেন। তিনি জীবদ্দশায় ব্যবসার পাশাপাশি
বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। শহরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, শহরের নারায়ণপুরে নান্দনিক কারুকাজ খচিত আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, শেরপুরের অন্যতম প্রাইভেট
শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমী তার হাতেই গড়া।

এছাড়া বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থেকে অনেক আর্থিক সহায়তা প্রদান করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-কর্মচারী
জীবীকা নির্বাহ করছেন। তার একমাত্র ছেলে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান জানান, আমার
বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া লব্ধপ্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর পাশাপাশি পরিচ্ছন্ন, রুচিসম্পন্ন ও মানবিক বোধসম্পন্ন মানুষ ছিলেন। এজন্য তিনি তার
কর্মের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তার ২য় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, কোরানখানি ও শেরপুরের বিভিন্ন মসজিদে পাঁচ হাজার মানুষের ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এছাড়া কোম্পানীর রাজধানী ঢাকা ও শেরপুরসহ প্রত্যেকটি শাখা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

শেরপুরের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ইদ্রিস মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় : ০৪:৫৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩