ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৭১ বার পঠিত

কারিগরি শিক্ষার গুরুত্ব ও যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ‘যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই এবং এটি যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর আয়োজনে কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দ.) জয়ন্ত কুমার দাস, এবং টিভিইটি কনসালটেন্ট ও তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান।

কর্মশালায় সভাপতিত্ব করেন ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান।

বক্তারা বলেন,দেশের টেকসই উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কারিগরি শিক্ষার প্রসার বাড়াতে হবে। বর্তমান বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুব সমাজকে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

কর্মশালায় কারিগরি শিক্ষার বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

‘তারুণ্যের উৎসব ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫