ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শ্যামনগরে তিনটি ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

আল হুদা মালী-শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১০:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ৭৫ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে তিনটি ইটভাটা মালিক কে ৪০ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক ভাবে শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস, সাকিব ব্রিকস, গাজী  ব্রিকস-১ ও গাজী  ব্রিকস-২ এ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় অবৈধভাবে কাঠ ও টায়ারের কালি পোড়ানোর অভিযোগে পৃথকভাবে মেসার্স সাকিব ব্রিকস, গাজী  ব্রিকস-১ ও গাজী  ব্রিকস-২ এর মালিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলার শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস, সাকিব ব্রিকস, গাজী  ব্রিকস-১ ও গাজী  ব্রিকস-২ নামক চারটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটা চারটির বিরুদ্ধে ইট প্রস্তুত  ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৭ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে মেসার্স সাকিব ব্রিকস, গাজী  ব্রিকস-১ ও গাজী  ব্রিকস-২ এর মালিককে পৃথকভাবে মোট ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। জেলাব্যাপি এ ধরনের অভিযান অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

শ্যামনগরে তিনটি ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫