পাংশায় বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন দেলোয়ার সরদার
- আপডেট সময় : ০৪:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৪ বার পঠিত

আগামী ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচন-২০২৫।
এ নির্বাচনকে সামনে রেখে রোববার বেলা ১১ টার দিকে বাজারের ব্যবসায়ীদের সাথে নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: দেলোয়ার সরদার।
এ সময় বাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমাদানের পর উপস্থিত থাকা ব্যবসায়ীরা পাংশা বাজারে একটি নির্বাচনী র্যা লী করতে দেখা যায়। পরে শহরের কালি বাড়ি মোড়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক প্রার্থী মো: দেলোয়ার সরদার।
এসময় তিনি বলেন,আমার পিতা মরহুম আব্দুল আজিজ সরদারের রেখে যাওয়া বণিক সমিতিকে আমি আরো এগিয়ে নিয়ে যেতে এ পদে প্রার্থী হয়েছি।
এ বাজারের ব্যবসায়ীদের অতি আপন মানুষ ছিলেন আমার পিতা আজিজ সরদার। আমি তার সন্তান হিসেবে নির্বাচন করেছি। তাই আমাকেও আপন মনে করে আপনাদের ভোট দেবেন। আমি আপনাদের ভাই, ভাতিজা, বন্ধু হিসেবে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি যদি জিততে পারি তাহলে রাত-দিন নাই আমি শুধু আপনাদের ডাকার অপেক্ষায় থাকবো। যখনই ডাকবেন আমি তখনই আসবো।
ইতোমধ্যেই নির্বাচনী তফশীল ঘোষণা করেছেন, নির্বাচন পরিচালনা কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় ৬ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারি-২০২৫ ইং তারিখ পর্যন্ত।
পাংশা শিল্প ও বণিক সমিতি নির্বাচন -২০২৫ পরিচালনা কমিশনের সদস্যরা হলেন,পাংশা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো: আমজাদ হোসেন।



















