ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আ.লীগের দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বাগদুলী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো:শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৪ বার পঠিত

আওয়ামী লীগের দেশ বিরোধী বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মৌরাট ইউনিয়ন যুবদলের আয়োজনে শনিবার (৮ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রথমে বাগদুলী বাজার বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাগদুলী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে মৌরাট ইউনিয়ন যুবদলের আহবায়ক ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন,পাংশা উপজেলা যুবকদের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,সদস্য সচিব মো. সেলিম সরদার, কারা নির্যাতিত ছাত্র দল নেতা মো. সজীব রাজা, মৌরাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদ্দাম লশকার প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন,খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে গেছে। ভারতে বসে বাংলাদেশকে আজ থেকে শীল করার লক্ষ্যে বিভিন্ন উস্কালিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। উস্কানিতে কেউ কান না দেওয়ার আহবান জানান। এছাড়াও নিজেদের গ্রন্থের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেউ মাঠে নামলে প্রতিহত করার আহবান জানান।

এ কর্মসূচিতে মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রহমান মুন্সি, মৌরাট ইউনিয়নের উদীয়মান নেতা মো. মনিরুল ইসলাম মিঠু, ইউনিয়ন যুবদলের সদস্য নাসির উদ্দিন নাসিম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.লীগের দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বাগদুলী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫