ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৪:৩৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১২৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিলন শেখ (৩০) নামের এক সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মিলন শেখ (৩০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধীরাইল এলাকার মৃত মিজানুর শেখের রহমানের ছেলে। সে আশুলিয়ার শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থেকে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার মেয়ে গ্রামের বাড়িতে থাকতো, সে ঢাকায় আসে বেড়ানোর জন্য। আমি ও আমার স্ত্রী দুইজনে পোশাক কারখানায় চাকরি করি। আমরা দুজনেই কারখানায় গেলে বাসায় সে একাই থাকতো। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা কারখানায় গেলে সে আমার মেয়েকে চিপস ও চকলেটের লোভ দেখিয়ে তার রুমে ডেকে নেয়। দুইদিন যাবত সে আমার মেয়ের সাথে এ রকম করছে। আমার মেয়ে ভয়ে কাউকে কিছু বলার সাহস পায়নি। আজকে আবার আমার মেয়ের সাথে খারাপ কাজ করতে গেলে পাশের রুমের লোক দেখে ফেলে। পরে তারা তাকে আটক করে জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনা স্থলে যায়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯ এর কলে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক স্বাক্ষ্য- প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে ভুক্তভোগী শিশুকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

আশুলিয়ায় চিপসের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট সময় : ০৪:৩৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩