ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আব্দুল মজিদ মল্লিক-নওগাঁ:
  • আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পঠিত

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক রাখাল যুবক কে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ আটক করেছেন। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে  বিএসএফ সদস্যরা তাকে ভারতের অভ্যন্তরে আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার এলাকা থেকে আটক করে নিয়ে যায়।
আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে সিরাজুল অন্যদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়।
রাত ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে।

এসময় অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এবিষয়ে নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমান জানান বিষয়টি অবগত হয়েছেন এবং আটক যুবককে ফেরতের ব্যাপারে প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫