ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পঠিত

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকালে গোয়ালন্দ রেলস্টেশনের পাশে বিএনপির স্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আবার বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শেখ নিজাম, সহসভাপতি আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল সরদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমদ প্রমূখ। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব।

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫