ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় বিকাশ ব্যবসায়ী বাড়ি ফেরার পথে ৪ লক্ষ টাকা ছিনতাই 

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৭ বার পঠিত

দিনাজপুরের খানসামায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ম্যানেজারকে শ্বাসরোধ করে প্রায় ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। 

গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের জহরুল হাজীর পুকুরপাড় কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ম্যানেজার ব্রজেন্দ্র রায় গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর কৈলাশ পাড়ার নগেন্দ্র নাথের ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী জিকরুল হক পাকেরহাট বাজারের লাবীবা টেলিকম এন্ড খিদমা আতর হাউসের স্বত্বাধিকারী।

জানা যায়, ম্যানেজার ব্রজেন্দ্র প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মুখোশ ধারী তিন জনের একটি ছিনতাইকারী দল শ্বাসরোধ করে ব্যাগে থাকা চার লক্ষ টাকা ছিনতাই করে।পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে।

এ বিষয়ে ব্যবসায়ী জিকরুল হক বলেন, আমার ম্যানেজার ব্রজেন দোকান বন্ধ করে রাতে বাসায় আসার পথে এ ছিনতাই হয়। কালিতলা পর্যন্ত আমার এক ভাতিজাসহ আসে, বাকি পথ সে একাই আসে। ওইখানে ওতপেতে থাকা তিনজন ছিনতাইকারী তার মোটর সাইকেলের চাবি বন্ধ করে দেয়।পরে তার হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে।তাকে মাটিতে ফেলে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় হাতে থাকা টাকার ব্যাগটি ছেড়ে দেয়। পরবর্তীতে সে উপায় না পেয়ে চিৎকার করে এবং এলাকাবাসী ছুটে আসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী ম্যানেজার ব্রজেন বলেন,পাকেরহাট  থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আমাকে তিনজন মুখোশ পরে আক্রমণ করে।পরে গলা চেপে ধরে মারধর শুরু করে। আমি অনেক চিৎকার করায় আমাকে ফেলে দিয়ে আমার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।ঐ ব্যাগে প্রায় ৪ লক্ষ টাকা ছিলো। এমতবস্থায় প্রশাসনের কাছে অনুরোধ করতেছি টাকাগুলো যদি উদ্ধার করে দিতে পারে, তাহলে আমার খুব উপকার হবে।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। অভিযোগ পেলে নিয়মিত মামলার রুজু করা হবে।

খানসামায় বিকাশ ব্যবসায়ী বাড়ি ফেরার পথে ৪ লক্ষ টাকা ছিনতাই 

আপডেট সময় : ০৮:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫