ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা

আব্দুল মজিদ মল্লিক-(নওগাঁ):
  • আপডেট সময় : ০৮:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তখন এসব গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক আরও জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনারের বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৮:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫