সিএনবি প্রকল্পের উদ্যোগে ৪দিনের দ্রুত আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান
- আপডেট সময় : ০৮:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১০৩ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এমেজেএসকেএস-সিএনবি প্রকল্পের উদ্যোগে, অতিদরিদ্র পরিবারের বাল্যবিবাহের ঝঁকিতে থাকা ৭৫জন কিশোরী পরিবারের সদস্যদেরকে ৪দিন ব্যাপি কৃষি, মৎস্য, প্রানিসম্পদ ও হাসঁ-মুরগী পালন এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যবসা উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ৪দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসব প্রশিক্ষণে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসা উদ্যোক্তাদের মাধ্যমে সেশন পরিচালনা করা হয়েছ। প্রশিক্ষণে কৃষি, প্রাণিসম্পদ এর বিষয়গুলো হাতে কলমে শেখানো হয়। অন্যান্যদের মধ্যে সেশন পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার-সই মো. ফেরদৌস আলম, টেকনিক্যাল অফিসার-ইয়ুথ লীড মো. ইলিয়াস আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মনতাজুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে এসব কিশোরী পরিবারগুলোকে ব্যবসা শুরু করার জন্য প্রকল্প থেকে এককালীন ১৭,০০০/- (সতের হাজার) টাকা করে প্রদান করা হবে। এই তহবিল দিয়ে কিশোরীর মালিকানায় তার পরিবার ব্যবসা শুরু করবে, সেই আয় ও সম্পদ থেকে কিশোরীর পুষ্টি চাহিদা পূরনের পাশাপশি পড়াশুনা চালিয়ে নিতে পারবে এবং নিজের স্বপ্ন পূরন করতে ভূমিকা রাখবে। কিশোরীরদের কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ, নিজস্ব ভয়েস রেইস করতে পারবে, পাশাপাশি আর্থিক ভাবে স্বাবলম্বি হওয়ার মাধ্যমে নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করতে ভূমিকা রাখবে।
নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (টেলিথন) এর আর্থিক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৯উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে যুব সংগঠনকে শক্তিশালী করে বিদ্যমান বৈষম্যমূলক নিয়ম, মূল্যবোধ ও অনুশীলনের পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নেতৃত্বের প্রচার করা। মেয়েদেরকে মেন্টরশিপ প্রদান করা যাতে করে তারা নিজেদের পক্ষে দাঁড়াতে পারে এবং তাদের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে। যুবদের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাদের নিজেদের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য তাদের কণ্ঠস্বর শোনানোর জন্য তাদের জড়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের পরিবার এবং সমাজের মধ্যে পরিবর্তনের মূল এজেন্ট হতে পারে। বাল্যবিবাহ প্রতিরোধে চিহ্নিত সমাস্যা বা বাধাগুলি সমাধানে যুব সংগঠনের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করা এবং নীতিনির্ধারকগণকে প্রভাবিত করবে। যুবরা, বিশেষ করে মেয়েরা জেন্ডার নিয়মকে চ্যালেঞ্জ করবে এবং বাধাগুলি প্রতিরোধ করার উদ্যোগের মাধ্যমে নিজের পরিচয়, সমাজ তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।



















