ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফয়সাল আজাদের স্মরণে সালথায় দোয়া ও আলোচনা সভা

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২৯৩ বার পঠিত

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মওলানা আবুল কালাম আযাদ এর জ্যেষ্ট পুত্র মরহুম ফয়সাল আজাদের স্মরণে তার নিজ এলাকা ফরিদপুরের সালথায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে (২৬ জানুয়ারি) রবিবার বিকেলে উপজেলার খারদিয়া মিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে ও ফরিদ হুসাইন এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম ও শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহসান মুজাহিদ এর পুত্র আলী আহমেদ তাহকিক।

এসময় আরও উপস্থিত ছিলেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মওলানা আবুল কালাম আযাদ এর উত্তরসুরী সাওবান আজাদ, মরহুম ফয়সাল আজাদ এর তিন পুত্র ও পরিবারের সদস্যসহ ইলিয়াস কাজী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব টুলু মিয়া।সকল আলোচক বলেন মাওলানা আবুল কালাম আযাদ এর মিথ্যা মামলা প্রত্যার করে দেশে ফিরিয়ে আনা হোক।

উল্লেখ্য: ফয়সাল আযাদ তৎকালীন আওয়ামীলীগ সরকারের সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন। এরপর তিনি মালোশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালে ইন্তেকাল করেন।

ফয়সাল আজাদের স্মরণে সালথায় দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫