ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে হলেও আকাশে ঝলমলে রোদ

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২১৬ বার পঠিত

আকাশে ঝলমলে রোদ দেখা গেলেও স্থানীয় আবহাওয়া অফিস বলছে রোববার (২৬ জানুয়ারি) নওগাঁর তাপমাত্রা ৮ দশমিম ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি পর্যন্ত নওগাঁর আকাশে সূর্যের দেখা মেলেনি। দিনব্যাপী কুয়াশা পড়েছিল বৃষ্টির মতকরে। ঠিকমহ ঘর থেকে বের হতে পারেননি সাধারণ ও শ্রমজীবী মানুষ।

গত তিন দিনের আবহাওয়ার এই বৈরিতা কাটিয়ে রবিবার ঝলমলে রোদ উঠেছে নওগাঁর আকাশে। অথচ আবহাওয়া অফিসের তথ্য বলছে, মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা নওগাঁয়।

নওগাঁ সদর এলাকার মুদি ব্যবসায়ী হামিদুল জানান, আজকে আবহাওয়া মোটামুটি ভালো অথচ আজকেই নাকি তাপমাত্রা কমে গেছে। বরাবরই দেখছি যেদিন আবহাওয়া ভালো থাকে সেদিনই তাপমাত্রা কমে যায়। তবে চরম কষ্ট হয়েছে গত তিনদিন।

রিকশাচালক মোমিন হোসেন জানান, ঠান্ডা আর অতিরিক্ত কুয়াশা থাকলে যাত্রী পাওয়া যায় না। আবার যাত্রী পেলেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুবই কষ্ট হয়। তবে আজকে কিছুটা রোদ উঠেছে দেখে ভালো লাগছে।

আবহাওয়া ও তাপমাত্রার বাস্তবতার বিষয়ে বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, সাধারণত নিয়ম অনুযায়ী আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তাপমাত্রা বাড়ে। গত তিনদিন সূর্যের দেখা মেলেনি পাশপাশি আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল। যার কারণে তাপমাত্রার রিডিং নিচে নামেনি। আজ রবিবার এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে। আগামী কয়েক দিনে আরও কিছুটা নেমে যেতে পারে বলে জানান তিনি।

তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে হলেও আকাশে ঝলমলে রোদ

আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫