ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুর হিলিতে সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০৩ বার পঠিত

দিনাজপুরের হিলি বাজারে কমে গেছে প্রতিটি সবজির দাম। চলতি মৌসুমে কৃষকের শীতকালীন রবি শস্যের ফলন বেশি হওয়ায় দাম নাগালের মধ্যে বলছেন ব্যবসায়ীরা। এদিকে একেবারে দাম কমে যাওয়ায় খুশি সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহ ব্যবধানে অর্ধেকে নেমেছে সব ধরনের সবজির দাম। এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিলো ২৫ টাকা আজ তা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে, ৩০ টাকা শিম ১০ টাকা কেজি, ২০ টাকা ফুলকপির পিচ ৫ টাকা পিচ, ২৫ টাকা বাঁধাকপির পিচ ৫ টাকা পিচ, ২৫ টাকার আলু ১৪ টাকা কেজি, ৪০ টাকার গাজর ২৫ টাকা, ২৫ টাকার শসা ১৫ টাকা, ৩০ টাকার পেঁপে ২০ টাকা, ৫০ টাকার মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, ৪০ টাকা কাঁচামরিচ ২০ টাকা কেজি ৩০ টাকা টমেটো ১০ টাকা কেজি ও ৫০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মাঝে। 

হিলি বাজারে সবজি ব্যবসায়ী তারেক হোসেন বলেন, আলু, শিম, বেগুন সহ সব ধরনের সবজির দাম কমে গেছে। সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আছে সব সবজির দাম। 

হিলি বাজারে সবজি কিনতে আসা আতিকুর রহমান বলেন, বর্তমান আমরা সাধারণ নিম্ন আয়ের মানুষ অনেক ভাল আছি। প্রতিটি সবজির দাম এতো কম যা আমাদের অনেক উপকার হচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভর্তি হত না। আজ ৫০ টাকার সবজিতে ব্যাগ ভরে যাচ্ছে। আজ আলু কিনলাম ১৫ টাকা কেজি। যে আলুর কেজি ছিল ১০০ টাকা কেজি।

কৃষক হারেজ মোল্লা বলেন, আমার বাড়ি পলি অঞ্চলে। সারা বছর সবজি চাষ করে চলি। আমার তিন বিঘা জমি আছে। এই জমিগুলোতে সব ধরনের সবজির চাষ করি। কিছুদিন আগেও আলু, বেগুন, গাজর, মুলাই সহ সব ফসলের দাম খুবি ভাল পাইছিলাম। বর্তমান প্রতিটি সবজির দাম একেবারে কমে গেছে। আলুর দাম তো খুবি কম। যে আশা করে আলু চাষ করেছিলাম, সেই আশা আর পুরন হবে না। তবে আল্লাহ দিলে এবার সব ফসলের ফলন খুবি ভাল হয়েছে।

দিনাজপুর হিলিতে সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

আপডেট সময় : ০৬:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫