ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় সকাল ১১ টায়ও খোলে না মৌরাট ইউনিয়ন ভূমি অফিসের তালা

মো:শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২৩৯ বার পঠিত

সকাল ১১ টা বাজলেও খোলা হয় না রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন ভূমি অফিসের তোলা । সেবা নিতে এসে ফিরে যেতে হয় সেবা প্রত্যাশীদের। শুধ তাই নয় ৪-৫ মাস ঘুরেও মিলছে না জমির মিউটেশন। কতগুলো মিউটেশনের আবেদন জমা হয়েছে তাও জানেন না উপ-সহকারী ভূমি কর্মকর্তা।

স্থানীয়রা জানান,দুই-তিন সপ্তাহ ধরে সকাল ১১ আগে অফিস খোলা হয় না। সেবা নিতে এসে অনেকেই ২-৩ ঘন্টা অফিসের বাহিরে বসে থাকে। অনেকেই বসে অনেক সময় অপেক্ষার পর বিরক্ত হয়ে চলে যায়।

সোমবার (২০ জানুয়ারী) সরেজমিনে গেলে, কয়েকজন সেবা প্রত্যাশীর সাথে কথা হয়। এ সময় তারা জানান, সকাল ৯ টায় দিকে এসে অফিস বন্ধ পেয়েছে। অফিস খোলা হয়েছে সকাল সাড়ে ১১টার দিকে।

এ সময় ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের ইনতাজ নামের এক সেবা প্রত্যাশী জানান, ৩-৪ মাস আগে ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আব্দুল মজিদের কাছে তার ২১শতাং জমির মিউটেশনের জন্য ২ হাজার টাকা দিয়েছেন। এখনো তার মিউটেশন হয়নি। দুই মাসের বেশি সময় ধরে মিউটেশনের কাগজ নেওয়ার জন্য তাকে ভুমি অফিসে ঘরতে হচ্ছে।

মৌরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, পাংশা অফিসে মিটিং ছিলো এবং আমাদের অডিট চলার কারণে অফিস খোলা একটু লেট হচ্ছে। কতগুলো মিউটেশনের আবেদন জমা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন মিউটেশনের কাগজ নেইনি। এসিল্যান্ড অফিসে খোজ নিয়ে জানেন, আমি বলতে পারবো না।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, আমি এথানে নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় সকাল ১১ টায়ও খোলে না মৌরাট ইউনিয়ন ভূমি অফিসের তালা

আপডেট সময় : ০২:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫