ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যে কারণে হিলিতে মাছের দাম বেড়েছে

মোঃ ওয়াজ কুরনী-; হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১০৪ বার পঠিত

দিনাজপুরের হিলিতে শীতের কারণে মাঝ ধরতে না পারায় বাজারে মাছের সরবরাহ কমেছে। এ কারণে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা। ক্রেতারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে ২০০ টাকা কেজি দরের রুই, মৃগেল শুক্রবার (১৭ জানুয়ারি) বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। আর বিক্রেতারা বলছেন, শীতের কারণে মাছ ধরতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে। 

শুক্রবার দুপুর হিলি বাজারে মাছ কিনতে আসা মো. জামিল হোসেন বলেন, গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মাছে দাম কিছুটা বেড়েছে। গত বুধবার প্রতিকেজি রুই মাছ কিনি ২০০ টাকা কেজি দরে। আর আজ বুধবার কিনলাম ২৪০ টাকা কেজি দরে। কেজিতে ৪০ টাকা বেড়েছে। 

আরেক মাছ ক্রেতা মো. খলিলুর রহমান বলেন, শুধু রুই মাছ না। পাঙ্গাস, তেলাপোয়া, সিলভারকার্পসহ সব ধরনের মাছের দামই বেড়েছে। আমি ৮ জানুয়ারি প্রতিকেজি পাঙ্গাস কিনেছি ১৬০ টাকা দরে। আর আজ  বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। সিলভারকার্প মাছ ছিল ১৪০ টাকা কেজি । আজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। 

হিলি বাজারের মাছ বিক্রেতা মো. আব্দুল কুদ্দুস বলেন, কয়েকদিন ধরে শীতের কারণে পুকুর মালিকরা মাছ ধরতে পারছেন না। তাই বাজারে মাছের সরবরাহ কমেছে। এ কারণে মাছের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে রুই , মৃগেল ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে কিনে ২০০ টাকা দরে বিক্রি করেছি। আর এ সপ্তাহে কিনতেই পড়ছে ২১০ টাকা ২২০ টাকা কেজি। তাই ২৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে বাজারে মাছের সরবরাহ বাড়লে দাম ফের কমে আসবে।

যে কারণে হিলিতে মাছের দাম বেড়েছে

আপডেট সময় : ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫