ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

৯ বছর পর বিদেশ থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় পেল স্বামী

জহুরুল ইসলাম হালিম- রাজবাড়ীঃ
  • আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৮১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পপি (৩০) নামের এক গৃহবধূ নিজের পরনের কাপড় ঘরের আড়ার দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রির পাড়া পূর্ব তেনাপচা এলাকার বাসিন্দা এবং সম্প্রতি বিদেশ ফেরত আলামিনের স্ত্রী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পপি তার বসতঘরের রুমে কাঠের আড়ার সাথে নিজের পরনের কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে ফিরে তার স্বামী আলামিন ঘরে ঢুকে পপিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ-সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং পপিকে নিচে নামান।

খবর পেয়ে গোয়ালন্দঘাট থানার এসআই সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠান।

পপির আত্মহত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পারিবারিক বা মানসিক চাপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানান, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

৯ বছর পর বিদেশ থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় পেল স্বামী

আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫