ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ১৩৮ বার পঠিত

আজ সোমবার (১১এপ্রিল) সকাল ৮.০০ ঘটিকায় ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদুপর।
বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট ০৫ টি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করেন।
উক্ত মাস্টার প্যারেডে কন্টিজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ফরিদপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার, ফরিদপুর যানবাহন, অস্ত্রাগার, রেশন স্টোর পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর, জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, ফরিদপুর, জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর জনাব মোঃ হেলালউদ্দিন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব সুমন কর, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


















