ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৪৮ বার পঠিত

‘চলো পাংশা এক সাথে, দাঁড়াও তোমার পাংশার পাশে’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় সেচ্ছাসেবী সংগঠন “ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশন” এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়।
ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর শিকদারের সভাপতিত্বে ও খন্দকার নাসিম রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
তিনি তার বক্তব্যে বলেন, পাংশাতে যোগদানের পর থেকে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের কার্যক্রম আমার চোখে পড়ে। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনে যারা কাজ করছে তারা নিঃস্বার্থ ভাবে কাজ করছে। তাদের কোন চাওয়া পাওয়া নাই। তাদেরকে সাথে নিয়ে বেশকিছু কাজ করেছি। তার মধ্যে অন্যতম পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি জরাজীর্ণ যাত্রী ছাউনিকে ব্যবহার উপযোগী করে তোলা। তাদেরকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ করেছি। তাদের সকল ভালো কাজকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে ভালোবাসার শহর পাংশা ফাউন্ডেশনের সকল কার্যক্রমে পাশে থাকবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: এনামুল হক, পাংশা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের উপদেষ্টা মো: হাফিজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ডা: শাকিল মাহমুদ, নিউরো ক্লিনিকের ম্যানেজার মিলন হাসান, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
এসময় কয়েকজন রক্তদাতা তাদের রক্তদানের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নূন্যতম ২০ বার যারা রক্তদান করেছেন সেই সকল রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।




















