ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সঞ্জিদা ইসলাম

মো:শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৪১২ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সঞ্জিদা ইসলাম। তিনি পাংশা মহিলা কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি-২০২৪ এর আহ্বায়ক এস.এম. আবু দারদা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি-২০২৪ এর সদস্য সচিব মো: আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সনদপত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় সঞ্জিদা ইসলামকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সঞ্জিদা ইসলাম পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, পাংশা সরকারি কলেজ থেকে এইচএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে সম্মান এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

২০১৪ সাল থেকে তিনি পাংশা মহিলা কলেজে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। সাংসারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী।

‘জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪’ এ সঞ্জিদা ইসলাম উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় তার কলেজের অধ্যক্ষ, সহকর্মী ও শিক্ষার্থীগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে সঞ্জিদা ইসলাম বলেন, আমি এ সম্মাননা পেয়ে খুবই আনন্দিত। এই পুরস্কার আমার আগামী দিনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাকে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এ পাংশা উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাংশার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সঞ্জিদা ইসলাম

আপডেট সময় : ০৯:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫