গোয়ালন্দ বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ২০২ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অংগ সংগঠন ( খৈয়ম গ্রুপ) সংবাদ সম্মেলন করে ৫ তারিখের জনসভা স্থগিত করেন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত আটটায় গোয়ালন্দ রেলস্টেশনে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে আগামী ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য আলী নেওয়াজ মাহমুদ এর জনসভা স্থগিত করা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু। তিনি বলেন আগামী ৫ জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টা আসার কারণে তার প্রতি সন্মান রেখে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির আরেকটি গ্রুপ (আসলাম গ্রুপ) আমরা যখন গত ২০ তারিখে এখানে জনসভার করার ঘোষণা দেই তার পাঁচদিন পরে তারাও জনসভা করার ঘোষণা দেয় যা সাংঘর্ষিক। আমরা সংঘর্ষ চাইনা উপজেলা বিএনপির সভাপতিকে বলেছি তোমরা পাচ তারিখে করলে আমরা ছয় বা সাত তারিখে করি। আমরা গত পনের বছরে মাঠে রাজনীতি করেছি। আমরা বিএনপির বাইরের কেউ না। আসুন একসাথে রাজনীতি করি। তাছাড়া তাদের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে নতুন করে কমিটি গঠন করার আহ্বান জানান। তারা যে সমস্ত কমিটি করেছে অধিকাংশ নেতাকর্মী এখানে উপস্থিত আছেন। তিনি পরবর্তী যে কোন একটা সময়ে জনসভার তারিখ ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলন সমাপ্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রুস্তম আলী মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক
মোঃ আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহানুল মাহবুব আলম শাহিন,গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান, উপজেলা তরুণ দলের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।



















