ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের মানববন্ধন

বরুন কান্তি সরকার-ব্রাহ্মণবাড়িয়া:
  • আপডেট সময় : ১১:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৮৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতবর্ষী পুটিয়া বিল ছয় বছরের স্কীম আবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েক শতাধিক জেলে পরিবার ও গ্রামবাসী। বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নে ভলাকুট গ্রামে পুটিয়া বিলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে কয়েক শতাধিক জেলে পরিবার এবং পরে স্থানীয় জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে অংশগ্রহন করে স্থানীয় জেলেরা বলেন, উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামে কয়েক শতাধিক জেলে পরিবারের বসবাস।শতবছর ধরে প্রায় তিন হাজার মানুষ পুটিয়া বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে । এছাড়াও ভলাকূটকান্দি ও কান্দিপাড়ার অনেক জেলে এ বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় লিমিটেড সমিতির মাধ্যমে ইজারা নিয়ে পুটিয়া বিলে মাছ ধরেন স্থানীয় জেলেরা। সম্প্রতি পাশের গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতি পুটিয়া বিল ছয় বছরের স্কীমে ইজারা নিতে মন্ত্রনালয়ে আবেদন করে। যদিও পুটিয়া বিলটি ভলাকূট গ্রামের নিকটে অবস্থিত। এদিকে ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতির বয়স প্রায় বারো বছর এবং এ সমিতির অধিকাংশ সদস্য প্রকৃত জেলে না বলে মানববন্ধনে দাবি করেন স্থানীয় জেলেরা।

মানববন্ধনে স্থানীয় জেলে পরিবারের সদস্য মনসা রানী দাস বলেন,আমরা এ বিলে জাল দিয়ে মাছ ধরে খাই। সবাই তো আর চাকরি করে না।এ বছর নাকি ভিটাডুবী সমিতি বিল পাইছে।আমরা পরিবার পরিজন নিয়ে কেমনে চলবো?

প্রবীণ জেলে ৮০ বছর বয়স্ক ভুষণ সাহাজী বলেন,সংগ্রামের আগে থেকেই আমরা এ বিলে মাছ ধরি।শুনতাছি এখন ২০/৩০ জনের একটা অবৈধ সমিতি এ বিল নিয়ে নিবে।

ভলাকুট কান্দিপাড়া মৎস্যজীবী লি. সমবায় সমিতির সভাপতি পঙ্কজ দাস বলেন,আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি এখানকার ময়-মুরুব্বি এ সমিতির মাধ্যমে বিলে মাছ ধরে। বিল না পাইলে আমরা না খেয়ে মরতে হবে।

গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবী উত্তর মৎস্যজীবী সমবায় সমিতির বর্তমান সভাপতি সতীশ দাসকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।এ বিষয়ে ভিটাডুবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাধে শ্যাম বলেন, শুনছি আমাদের সমিতি বিল পাইছে। এর বেশি কিছু বলতে পারব না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব কাজী রবিউস সারোয়ার বলেন, আমরা উপজেলা সমবায় অফিস ও মৎস্য অফিসের সাথে সমন্বয় করে মন্ত্রনালয়ে মতামত পাঠাই। যারা আবেদন করেছে তাদের আবেদনের প্রক্ষিতে মন্ত্রনালয় থেকে সিদ্বান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহিনা নাছরিন বলেন, আমরা প্রকৃত বিষয়টি উল্লেখ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।তবে এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয়।

নাসিরনগরে শতাধিক জেলে পরিবারের মানববন্ধন

আপডেট সময় : ১১:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫