ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজবাড়ীতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান ও আতশবাজি নিষিদ্ধ

গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫৭ বার পঠিত

রাজবাড়ী জেলা প্রশাসন থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের গান-বাজনার অনুষ্ঠান আয়োজন এবং পটকা, আতশবাজি বা আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১০ ডিসেম্বর ২০২৪ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই গণবিজ্ঞপ্তি জারি করেছেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজবাড়ী জেলার জনগণকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নির্দেশনার কপি মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফোন: ০২৪৭৮৮০৭৫৩৩
ইমেইল: dcrajbari@mopa.gov.bd

এবিষয়ে যেকোনো তথ্য ও যোগাযোগের জন্য গোয়ালন্দ নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ-০১৭৩৩৩৩৬৪০৮ অথবা গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম-০১৩২০১০১৪৪৭।

জেলা প্রশাসন সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে এবং নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ থার্টি ফার্স্ট নাইট উদযাপনে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজবাড়ীতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান ও আতশবাজি নিষিদ্ধ

আপডেট সময় : ০৩:১৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪