ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন শামা ওবায়েদ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৩১ বার পঠিত

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এখনো ষড়যন্ত্র চলছে, থেমে নেই। ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের লোকজন আশপাশে অবস্থান করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে
অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরো বলেন, হাসিনা দেশ থেকে পলানোর মধ্যে দিয়ে আওয়ামী লীগের বিচার আল্লাহ শুরু করেছে। তাই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। অন্যায়কারী যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।

সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, বিএনপি নেতা মোঃ জাহিদ হোসেন (মাষ্টার), এ্যাড.জাহিদুর রহমান লাবলু,মুরাদুর রহমান, এনায়েত হোসেন,হাসান আশরাফ,ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান লিটন,
যুবদল নেতা বালাম হোসেন, শাফিকুল ইসলাম,যুবদল নেতা ফরিদ হোসাইন,মিরান হুসাইন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার এবং জনগণকে সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন। বিএনপি কথামালার রাজনীতি নয়, বাস্তবভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিতে বললেন শামা ওবায়েদ

আপডেট সময় : ০৭:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪