সাবেক এমপি সাইফুর রহমান রানাকে নির্বাচনী এলাকায় বিশাল সংবর্ধনা
- আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১২২ বার পঠিত

২৫ কুড়িগ্রাম ১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানার নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে সংবর্ধনা ও বিশাল সমাবেশ করেছে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
২৮ডিসেম্বর নাগেশ্বরী উপজেলা বিএনপি’র উদ্যোগে কলেজ মোড় দলীয় কার্যালয় এ সংবর্ধনা প্রদানসহ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরনবী দুলাল, সহ-সভাপতি শহিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও শিশু বিষয়ক সম্পাদক ও জেলা ড্যাবের আহ্বায়ক ডাক্তার মাহফুজুর রহমান মারুফ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক।
এছাড়াও প্রভাষক আজহারুল ইসলাম আল আমিন, যুবদলের সাবেক আহবায়ক নুরুজ্জামাল, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ বাদল,কচাকাটা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা বেপারী, ভুরুঙ্গামারী যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি’র প্রায় ৫ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















