ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১২২ বার পঠিত

ফরিদপুরের সালথায় গরীব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালি আশ্রয়কেন্দ্রে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার আহ্বায়ক ফারুক ফকিরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা শাখার অর্থ সম্পাদক ফিরোজ শেখ, ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলার সভাপতি হারুন অর রশিদ, সালথা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা ইমরান, আরব আলী,এনায়েত হোসেন, নজরুল চৌধুরী, সদস্য সচিব সজীব আল হোসাইন, গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার অর্থ সম্পাদক সোহেল রানা, আটঘর ইউনিয়নের আহ্বায়ক আলমগীর হোসেন, বল্লভদী ইউনিয়নের আহ্বায়ক আজাদুর রহমান জুয়েল প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ কালে আহ্বায়ক ফারুক ফকির বলেন, জনগণের অধিকার আমাদের অঙ্গীকার। ভিপি নুরের নির্দেশনায় শীতের শুরুতে গরীব অসহায় শীতার্ত মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেই প্রচেষ্টাকে সামনে রেখে প্রথম পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করলাম। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সালথা-নগরকান্দার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

সালথায় গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৬:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪