ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১১৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি’র এর নেতার বিরুদ্ধে।
গাছগুলো নিজের বলে দাবি করেছেন অভিযুক্ত ওই বিএনপি নেতা। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা মাছপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই বিএনপি নেতার নাম মো. আকবর আলী মন্ডল ও আব্দুল খালেক প্রামানিক। মো. আকবর মন্ডল মাছপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রামানিক।

জানা যায়, লক্ষণদিয়া গ্রামরে মল্ডলপাড়া গ্রামের একটি সরকারি হালোট ও উপজেলা এলজিইডির একটি সড়কের পাশ দিয়ে শিশুগাছ, রেন্টি কোরইগাছ ও আমগাছ সহ বিভিন্ন জাতের বেশ কয়েকটি গাছ রয়েছে।

রাস্তার পাশ দিয়ে থাকা এ গাছগুলো স্থানীয় মো. আকুব্বর মন্ডল নামের এক ব্যক্তি ৯২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি আমগাছ ও একটি শিশুগাছ কাটা হয়েছে। এ সময় স্থানীরা গাছ কাটতে বাধা দেয়।
এ সময় অভিযুক্ত মো. আকবর আলী মন্ডল বলেন, এই জমি আমার। প্রায় ৩০ বছর পূর্বে এই জমিতে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। এখন আমার টাকার প্রয়োজন তাই গাছগুলো বিক্রি করে দিয়েছে। এখানে অন্য কিছু হয়নি।

অভিযুক্ত আব্দুল খালেক প্রামানিক বলেন, আকবরের গাছ আকবর বিক্রি করে দিয়েছে। বিন্তু এলাকার কিছু সন্ত্রাসী গ্রুপের লোকজন কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য বাধা দিচ্ছে।

স্থানীয়রা জানান,গাছগুলো সরকারি রাস্তার পাশ দিয়ে এবং সরকারি গাছ। এলাকার বিএনপি নেতা আকবর আলী মন্ডল এই গাছগুলো আবু সাইদ নামের এক গাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছে। সরকারি গাছ তিনি বিক্রি করতে পারেন না। এ জন্য এলাকার অনেকেই গাছ কাটায় বাধা দিয়েছে।

গাছ ব্যবসায়ী আবু সাইদ বলেন, আমি মাধ্যম হয়ে আকবর আলী মন্ডলের কাছ থেকে সেলিম নামের এক গাছ ব্যবসায়ীকে কিছু গাছ কিনে দিয়েছি। সেখানে ছোট-বড় মিলে মোট ৮-১০টি গাছ হবে। গাছের দাম ধরা হয়েছে ৯২ হাজার টাকা। এর মধ্যে আকবর আলী মন্ডলকে ৫৭ হাজার টাকা অগ্রীম দেওয়া হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সরকারি গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছেল। আপাতত গাছ কাট বন্ধ আছে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

আপডেট সময় : ১০:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪