সংবাদ শিরোনাম ::
খোকসার নবাগত ইউএনও’র সাথে ব্লাড ডোনার্স সোসাইটির সৌজন্যে সাক্ষাৎ
পুলক সরকার- কুষ্টিয়া:
- আপডেট সময় : ০৫:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬৯ বার পঠিত

কুষ্টিয়ার খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যরা।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মো: আকাশ হোসেন, সভাপতি মো: আরিফুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম ও সামিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: রিদবী আহম্মেদ নিষান ও জনি এডমিন সুমি প্রমুখ।




















