বিজয় দিবস উপলক্ষে নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ২০৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে, উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিব্বির আহাম্মেদের সভাপতিত্বে, উপজেলা ভুমি কর্মকর্তা মাহমুদুল হাসান,থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান(মিজান), সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ফুলেল সংবর্ধনা এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে বলেন, আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধাদের অবদানেই আমরা আজ স্বাধীন ও স্বার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আপনাদের অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে স্বাধীন এই বাংলাদেশে।
অনুষ্ঠানে একাধিক বীর মুক্তিযোদ্ধা তাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন এবং দেশের উন্নয়ন ও সুরক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের মাধ্যমে, দেশগাণের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



















