ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

জহুরুল ইসলাম হালিম-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ২৫১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) প্রাণ হারিয়েছেন। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টা দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির একটি সৌহার্দ্য পরিবহন বাসের ধাক্কায় যুবকটি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এখনও নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি টার্মিনালে রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি আটক করার চেষ্টা চলছে।

মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

এদিকে, এলাকাবাসী নিহত যুবকের পরিচয় শনাক্ত করে তার পরিবারকে খুঁজে বের করার পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

দৌলতদিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪