ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশায় দীর্ঘ ৮ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

জহুরুল ইসলাম হালিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৯:৪১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ১২৯ বার পঠিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

ঘন কুয়াশার কারণে সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যাবস্থাপক (বানিজ্য) খোরশেদ আলম জানান, “কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।”

ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশায় দীর্ঘ ৮ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৯:৪১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪