ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর যত্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৮৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গর্ভবর্তী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্নে মডিউল-১ বিষয়ে উপজেলা রির্সোসপুলের দুই দিনব্যাপি প্রশিক্ষকের প্রশিক্ষণ শুরু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে।

রবিবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর বিষয়ক কতৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মা একটি শিশুর বেড়ে ওঠার সূতিকাগার। তাই মাকেই তার শিশুর জন্মের পরের পরিচর্যাগুলো যুগোপযোগীভাবে করতে হবে। এ ক্ষেত্রে প্রসবের আগে ও পরে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এর সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন প্রমূখ।

প্রশিক্ষণটির প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথি। এসময় তিনি বলেন, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা সম্পর্কে আমাদের বিশেষ নজর রাখা উচিত।

গোয়ালন্দে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর যত্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪