ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৮:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৫২ বার পঠিত

“আশুলিয়া প্রেসক্লাব” কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা এবং সদস্য সচিব মো: সোহেল রানা’র উপস্থিতিতে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে আশুলিয়া প্রেসক্লাবের ফেসবুক আইডি থেকে প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা স্বাক্ষরিত পোস্টের মাধ্যমে নতুন সদস্য আহবান করা হয়।

উল্লেখ্য, সাভার ও আশুলিয়া অঞ্চলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার যে কোন সংবাদকর্মী ‘সদস্য পদের’ জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

১৩ নভেম্বর (বুধবার) থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু এবং জমা দেওয়া যাবে আগামী  ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, উল্লেখিত সময়ের মধ্যে আশুলিয়া প্রেসক্লাবের নিয়মিত সদস্যগণদেরও নিজ নিজ তথ্য হালনাগাদ করার জন্যও উক্ত নোটিশে অনুরোধ করা হয়েছে।

স্বহস্তে পূরণকৃত আবেদনপ্ত্রের সাথে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত মিডিয়ার পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত ৩টি প্রতিবেদনের কপি জমা দিতে হবে।

এছাড়াও,  আবেদনকারীর অন্য কোন সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

তবে উক্ত সংগঠন কর্তৃক অব্যহতিপত্র সংযুক্তি প্রদান সাপেক্ষে আবেদন বিবেচ্য হবে। পাশাপাশি, একই মিডিয়া হাউজের একাধিক রিপোর্টারের আবেদন বিবেচ্য হবে না।ফরম বিতরণ কার্যক্রম শুরুর সময় আশুলিয়া প্রেসক্লাবের সদস্য মাহবুব মন্ডল, ওবায়দুর রহমান লিটন প্রমুখসহ বর্তমান আহবায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 

আপডেট সময় : ০৮:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪