পাইকগাছায় মটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত-১
- আপডেট সময় : ১১:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ১৪৮ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে দুর্ঘটনায় তমাল বিশ্বাস (২৩) নিহত ও একজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কপিলমুনির কাছিঘাটা মাছ কাটার সামনে।
আহত বাইসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন।প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার রিপন বিশ্বাস জানান,সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বেপরোয়া গতিতে এসে বাইসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মটরসাইকেল চালক তমাল বিশ্বাস(২৩) নিয়ন্ত্রণ হারিয়ে অনেক দুরে পড়ে যায়।
এসময় তার মুখোমন্ডল থেঁতলে যায় ও বাম হাত ভেঙে যায়।এসময় উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে মারা যায়।
নিহত তমাল উপজেলার গদাইপুর ইউপির মঠবাড়িয়া গ্ৰামের তারক বিশ্বাসের পুত্র। নিহত তমাল বিশ্বাসের মামা জানান,তমাল বাড়ি থেকে বের হয়ে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউপির হেতালবুনিয়া গান শুনতে যাওয়ার সময় দুর্ঘটনায় রাতে মারা যায়। মঙ্গলবার সকালে নিহতের মরা দেহ শ্বশানে সদ কাজ করা হয়েছে।
পাইকগাছা থানা ওসি সবজেল হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।




















