ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেঝ ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই
- আপডেট সময় : ১০:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩৫৯ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলায় হাসানপুর গ্রামে বড় ভাই রং মিস্ত্রী সুমন বিশ্বাস (৩৮) কে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই সোহান বিশ্বাস।
ঘটনাটি ঘটেছে গতকাল (১১ নভেম্বর সোমবার) বিকালে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের হাসানপুর গ্রামের তাদের নিজ বাড়িতে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে টিউবওয়েলে পানি নোওয়াকে কেন্দ্র করে, তুচ্ছ ঘটনায় সোহান তার মেঝ ভাই সুমন বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় সুমনকে তার বড় ভাইসহ স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই তারিখে রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায় ঘাতক মৃত্যের ছোট ভাই সোহান বিশ্বাস নিয়মিত একজন নেশাখোর ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। সে এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে এলাকায়।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই সোহান বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত রুবেল বিশ্বাসকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি।



















