ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের হিলিতে যে কারণে বেড়েছে চালের দাম 

মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২৪২ বার পঠিত

দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের চালের দাম।  বাজারে এক সপ্তাহের ব্যবধানে চিকন ও মোটা জাতের চালের দাম বেড়েছে  ৪ থেকে ৫  টাকা। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন-মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, মিল মালিকরা চাল উৎপাদন করছেন না। বাজারে চালের সরবরাহ কমে গেছে। আর এ কারণেই বেড়েছে দাম।  বৃহস্পতিবার (৭ অক্টোবর) হিলি বাজারের চাল ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারে চাল কিনতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের হিলিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই দাম। হিলি বাজারে মোটা ও চিকন চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। এক সপ্তাহ আগে যে গুটি স্বর্ণা চাল ছিল ৫০ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে থেকে ৫৫ টাকায় কেজি দরে । আর ৫৫ টাকা কেজি দরের চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে।। প্রতিটি চালের দাম কেজিতে ৪ বেড়ে ৫ টাকা বেড়েছে।

রফিকুল ইসলাম আরও বলেন, চালের দাম বেড়েছে কিন্তু আমাদের আয় তো বাড়েনি । এতে ক্ষোভ প্রকাশ করে চালের বাজার নিয়ন্ত্রনের দাবি জানান।

হিলি বাজরের খুচরা চাল বিক্রেতা মো. মামুন হোসেন বলেন, মিল মালিকরা ধানের মজুদ গড়ে তুলেছেন। তারা চাল উৎপাদন কমিয়ে দেওয়ায় বাজারে চালের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বেড়ে গেছে। খুচরা বাজারে কেজিতে সব ধরনের চালের দাম ৪ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। এতে আমরা চরম বিপাকে আছি। বাজারে চালে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। 

মামুন হোসেন আরও বলেন, আমরা মিলারদের কাছে যাচ্ছি। কিন্তু চাল পাচ্ছি না। মিলাররা কম দামে ধান কিনে এখন চাল তৈরি করে সেন্ডিকেট করে অধিক মুনাফা লুটছেন। তিনি বলেন, আগে  আটাশ জাতের চাল বিক্রি করেছি ৫৪ টাকা। এখন বিক্রি করছি ৫৮ থেকে ৬০ টাকা। মিনিকেট বিক্রি করেছি ৬২ টাকা। এখন বিক্রি করছি ৬৮ টাকা। আর সম্পাকাটারী বিক্রি করেছি ৬২ টাকা কেজি। বর্তমানে বিক্রি করছি ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে।

দিনাজপুরের হিলিতে যে কারণে বেড়েছে চালের দাম 

আপডেট সময় : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪