ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরের ঘোড়াঘাটে থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আটক ২

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ৯৩ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের ধারে থেমে থাকা একটি ট্রাকে সিমেন্ট বোঝাই অপর অপর আরেকটি ট্রাকের ধাক্কায় চাপা খেয়ে একজন নিহত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাত আড়াইটার সময় পৌর এলাকার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিমেন্ট বোঝাই ট্রাকের চালক সহকারী (হেলপার) ছিলেন। থেমে থাকা ট্রাকটি বালু বোঝাই ছিল।

এ ঘটনায় পালিয়ে গেছে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। আটক করা হয়েছে থেমে থাকা ট্রাকের চালক এবং চালক সহকারীকে (হেলপার)। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আটক দুজন হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাকচালক রিবুল হোসেন (৩২) এবং একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক হেলপার জুয়েল রানা (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বালু বোঝাই ট্রাকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে থেমে ছিল। একইসময় বগুড়াগামী সিমেন্টরবোঝাই অপর আরেকটি ট্রাক থেকে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমরেমুচরে যায়। ঘটনাস্থলেই চাপা খেয়ে নিহত হয় ট্রাকের হেলপার।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, থেমে থাকা ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। নিহত অপর হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, আটক ২

আপডেট সময় : ১১:০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪