ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১৪০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ন সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকত সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনাসহ দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে মজিদা কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা পত্রিকায় দেখেছি এখনো তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তবর্তিকালীন সরকারের প্রতি উদাত্ব আহবান জানান তিনি।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামাড়ী উপজেলা বিএনপি সহ সহ সকল উপজেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

কুড়িগ্রামে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৫:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪