ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খানসামায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ লায়ন ইসলামম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৪৮ বার পঠিত

‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. হাসিনা বানু, মেডিকেল অফিসার লিমন চন্দ্র সেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাজাহান সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়াসহ সাংবাদিকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকার উপকারিতাসহ বিস্তারিত তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। তাই জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী সহ ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এ টিকা নিতে পারবেন।

খানসামায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪