ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণের মানববন্ধন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২৮৩ বার পঠিত

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে অপসারণ না করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেওয়া হয়েছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড এলাকায়,জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিভিন্ন গণ মাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা।

তারা জানান, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে।

বর্তমান অর্ন্তরবর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধী জনপ্রতিনিধিদের অপসারণ করা হলেও সবাইকে যেন অপসারণ করা না হয়। বর্তমান সরকারের সাথে কাজ করার কথা জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বাকী সময় স্ব-স্ব পদে বহাল রাখার জোর দাবি জানান তারা। না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। অন্যান্যদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন- ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফিক, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখম ওয়াজেদুল কবীর রাশেদ, রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকার, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান প্রমুখ।

ট্যাগস :

কুড়িগ্রামে চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪