ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত 

মোঃ আসমত উল্লাহ-বড়াইগ্রাম (নাটোর):
  • আপডেট সময় : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৭৬ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে ওয়ারিশসূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাসুয়ার কোপে ফুফাতো ভাই তোরাব আলী (৬০) নিহত হয়েছেন।

এ সময় মামাতো ভাই সুলতান আহমেদ খান রানা (৪৫) আহত হন। তাকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের ওয়ারিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী ওয়ারিশ পাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে এবং রানা মৃত সামাদ আলী খানের ছেলে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তোরাব আলী ও রানার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে রানা পুকুর কেটে তাদের আরও প্রায় ৬ কাঠা জমি দখল করে নেয় এবং জোর করে তাদের জমিতেই মাটি ফেলে পুকুরের পাড় বাধে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষে সংঘর্ষ ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে। সকালে রানা পুকুর পাড় পরিষ্কারসহ বিবাদমান জমিতে বাঁশ কাটতে গেলে তোরাব আলী তাতে বাধা দেন।

এ সময় তাদের মধ্যে তর্ক-বির্তকের এক পর্যায়ে দুজনই হাতে থাকা হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রানার হাসুয়ার কোপে মারাত্বক জখম হয়ে তোরাব আলী ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে রানার শরীরেরও বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা রানাকে হাসপাতালে নেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত 

আপডেট সময় : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪