ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভোলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আটক- ২

আশিকুর রহমান শান্ত-ভোলা: 
  • আপডেট সময় : ০২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ২৩৯ বার পঠিত

ভোলায় ২টি পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত মো. কামাল (৫০) কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিনকে (৫৬) আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বিএন এর  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্টগার্ড এসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আনুমানিক রাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে জেলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকা থেকে পৃথক দুইটি বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ১টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন কে আটক করা হয়।

আটককৃত ডাকাত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের বাড়ি বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশার বাসিন্দা মৃত মোজাম্মেলের ছেলে। পরবর্তীতে আটককৃতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

ভোলায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আটক- ২

আপডেট সময় : ০২:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪